মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাসাইলে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হলেন কাজী অলিদ ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী অলিদ ইসলাম। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

বুধবার(৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বুধবার(৫ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো: শাহরুখ খান ভোটের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রার্থী মোহা: শহিদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৬৫৯ ভোট।কাজী অলিদ ইসলাম ১১ হাজার ১৯৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২ হাজার ৭৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সাইফুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার  ৩১৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মোসা: রেখা বেগম পেয়েছেন ৩৩ হাজার ৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মলি আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭১ ভোট।

উপজেলার মোট ৫৮ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102