মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখীপুরের পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির নাম পরিবর্তন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের নাম পরিবর্তন করে ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ ঘাঁটি নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৮ জুন) টাঙ্গাইলের সখিপুর থানার পাহাড়কাঞ্চনপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা, দূরদর্শীতা এবং অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। তিনি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে, যার বীরত্বগাথা অবদানের জন্য পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির পুনঃ নামকরণ করা হয়েছে।

নামকরণ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির এয়ার অধিনায়ক, উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102