মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

ভূঞাপুরে কাঠ পোড়ানোয় জরিমানা ও ভাটা বন্ধ ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশ আইন তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কয়লার বদলে কাঠ (লাকড়ি) পোড়ানো ও মজুদ করার দায়ে কবির ব্রিকস নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইট ভাটাটিকে বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ টাঙ্গাইল নিউজবিডিকে জানান, ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির ব্রিকসে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লাকড়ী মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে লাকড়ী জব্দ করাসহ কবির ব্রিকস নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102