মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মাভিপ্রবিতে সামুদ্রিক মাছে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইজের অধীনে ‘বঙ্গোপসাগর কোস্টে বিভিন্ন সময়ে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব’ প্রজেক্টের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. উমর ফারুক ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ। গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম।

রিভিউয়ার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসলাম আলী ও কক্সবাজার বিএফআরই এর সাবেক সিএসও ড. এম. এনামুল হক। সেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেসর ড. মীর মোজাম্মেল হক।

সেমিনারে গবেষকগণ বলেন, বিশ্বে পরিবেশগত দুষণে সমুদ্রের পানিতেও দুষণ দেখা দিয়েছে। সামুদ্রিক দুষণে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতু প্রবেশ করছে। মাছ, চিংড়ি ও কাঁকড়ার শরীরে গ্রীষ্মকাল (ফেব্রুয়ারি-মে), বর্ষাকাল (জুন-সেপ্টেম্বর) ও শীতকালে (অক্টোবর-জানুয়ারি) ভারী ধাতু (ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড ও জিংক) এর মাত্রা পরীক্ষা করা হয়। বর্তমানে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়ার শরীরে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা মানব শরীরের জন্য স্বাস্থ্য ঝুঁকি কম, তবে দুষণের মাত্রা বৃদ্ধি পেলে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা বৃদ্ধি পেতে পারে। এজন্য সচেতনতা ও উচ্চতর গবেষণার প্রয়োজন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102