মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে চার কেন্দ্রে হচ্ছে এইচএসসি পরীক্ষা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলের মধুপুরে সুষ্ঠু-সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। টাঙ্গাইলের মধুপুরে এবছর মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল ১৩৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬৭২ জন,ছাত্রী ৬৬৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ জন। এর মধ্যে ছাত্র ৩ জন ছাত্রী ৪ জন এ নিয়ে মোট ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ। এবছর উপজেলার বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান হতে মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ গ্রহন করে মোট ১৩৪৮ জন। উপজেলার মোট ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্র গুলো হল মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনস্টিটিউট, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন,মধুপুর থানা  অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102