মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

বাসাইলে ৫১টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার (১লা জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এর নেতৃত্বে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ টি অবৈধ চায়না জাল আটক করে জনতার সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।

বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বাসাইল থানার পুলিশ সদস্য, উপজেলা  মৎস্য  অফিসের কর্মচারী বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102