মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে কুড়ালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ বিক্রির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া হতে চাপড়ী এবং চাপড়ী হতে রক্তিপাড়া রোডের সাথে বহু পুরনো গাছ বিক্রির অভিযোগ উঠেছে। কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান তার চৌকিদারদের দিয়ে গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। কুড়ালিয়া চাপড়ী রোডের কয়েক লাখ টাকার গাছ তিনি চৌকিদারদের দিয়ে বিক্রি করছেন।

জানা যায়, গত (৩ জুলাই) চাপড়ী রক্তিপাড়া রোডের ধামাবাসুরী নামক স্থানে বহু পুরনো লক্ষাধিক টাকা মুল্যের একটি গাছ কেটে ফেলেছে। এলাকাবাসী বাধা দিলে তিনি জানান, ইউনিয়ন পরিষদের কাজের জন্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তার লোকজন সটকে পড়েন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদে গিয়ে সেই সকল গাছের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এলজিইডির মালিকানার প্রায় ৪০/৫০টি গাছ অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও তার সচিব মিলে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

এছাড়া কিছু দিন আগে ইউনিয়ন পরিষদের ভিতরে থাকা একশো বছরের পুরনো একাশি গাছ ২ লক্ষ টাকায় বিক্রি করেছে বলে জানা যায়। এ নিয়ে ইউপি সদস্যদের সাথে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরবর্তীতে তাদেরকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়া হয় বলে জানা যায়। অত্র ইউনিয়নবাসী এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102