মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে প্রথমে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে আলোচনা সভা ও শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এ সময় কলেজের অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মনসুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কলেজের সাবেক শিক্ষক আ: হালিম মিয়া ও লাল মিয়া প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রভাষক নাসির উদ্দিন ও সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রতন।

এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102