মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমায় নতুন করে কোন এলাকা প্লাবিত হয় নাই। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার কয়েকটি উপজেলার বিস্তির্ণ জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। বন্যা কবলিত গ্রামগুলোর মানুষজন পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তায় ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত আছে।

রবিবার (১৪ জুলাই-২০২৪)সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার  ১৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ২ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৬ সেন্টিমিটার,   মির্জাপুর  পয়েন্টে ১ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102