মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উঠান বৈঠক ও বিশেষ সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উঠান বৈঠক ও বিশেষ সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় এ আয়োজন করে।

মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবলু খান বাবলু, ইউপি সদস্য মনিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকনুজ্জামান রনজু, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা, শিশু ও সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহসহ চিকিৎসা সেবাপ্রদান করা হয়। তাছাড়া এই অবহেলিত জনগোষ্ঠীকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ ও গর্ভবতীর যত্ন সহ পরিবার পরিকল্পনা বিভিন্ন সেবার কথা কর্মকর্তাবৃন্দ তুলে ধরেন বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102