মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ধনবাড়ীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের পাঁচনখালীর দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন দয়ের পাড় বিলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

গত বৃহস্পতিবার বিকেলে শুরু হয় দুই দিন ব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত শুক্রবার বিকেলে। নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয় সন্ধ্যায়।

নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ধনবাড়ী ও পাশ্ববর্তী জেলা জামালপুরের সরিষাবাড়ী থেকে প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। ছোট, বড় ও মাঝারি নৌকা পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো বর্ণিল এ নৌকাবাইচের আয়োজন করেন স্থানীয় জয়বাংলা স্পোর্টিং ক্লাব।

এতে উপজেলার অন্যতম বিনোদনমূলক এ প্রতিযোগিতায় পাশ্ববর্তী বিভিন্ন উপজেলা ও থেকে জলপথে নৌকা আর সড়কপথে যানবাহনে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় শেষ হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় ২০টি নৌকা। পরে, নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজ্জাকের সঞ্চালনায় ও আব্দুল জলিল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কফিল আকন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন-বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় যুবলীগ নেতা রাসেল রানা, সোহেল রানা, ছাত্রলীগ নেতা রবিন আকন্দ, আওয়ামী লীগ নেতা চান মিয়া প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102