মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ মা ও মামার বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর সিংহটিয়া গ্রামে মাদকাসক্ত আমিনুর (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা ও মামার বিরুদ্ধে। নিহত আমিনুর সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে।

এ ঘটনায় মা রোকেয়া ও মামা শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে মঙ্গলবার (৩০ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে করা হয়েছে।

শরীফ উপজেলার রামপুর পুরাতন বাজারের মৃত আবু বক্করের ছেলে।পুলিশ জানায়, রবিবার রোকেয়া, শরীফসহ পাঁচ থেকে ছয়জন আমিনুরকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে সোমবার আমিনুর মারা যান।

কালিহাতী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের পিতা শওকত আলী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। দুজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102