মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তিন ইরানি কর্মকর্তা এ নির্দেশ সম্পর্কে জানিয়েছেন।

খবর নিউইয়র্ক টাইমসের।

রেভল্যুশনারি গার্ডসের দুই সদস্যসহ তিন ইরানি কর্মকর্তা বলেন, বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক জরুরি বৈঠকে খামেনি হামলার ওই নির্দেশ দেন।

এর আগে রাতে ইরান হানিয়ার নিহত হওয়ার খবর জানায়। ওই তিন কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করতে বলেছেন। কারণ প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে তারা অনুমোদিত নন।

ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইরান ও হামাস ইসরায়েলকে দোষারোপ করছে। ইসরায়েল বর্তমানে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। দেশটি হানিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। বিদেশে শত্রুদের হত্যায় ইসরায়েলের ইতিহাস বেশ দীর্ঘ। হত্যাকাণ্ডের শিকার হওয়ার তালিকায় ইরানের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক কমান্ডাররাও রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102