মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে বিজয় লাভ করে। এ বিজয় কে কেন্দ্র করে একটি মহল তাদের স্বার্থ হাসিল করতে দেশের বিভিন্ন জায়গায় অরাজগতা তৈরি করে চলছে। এতে বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই টাঙ্গাইলের নাগরপুরে সকল রাজনৈতিক দল, ছাত্র সমন্বয়ক, হিন্দু সম্প্রদায়, সাংবাদিক, ইউপি চেয়াম্যান ও সুশিল সমাজের অংশগ্রহণে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হায়দার। এ সময় ছাত্রদের সমন্বয়ক মাহির ফয়সাল, রুনা আক্তার ও ইদ্রিসসহ বিএনপি, জামাত, জাতীয় পার্টি, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়াম্যানগণ বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন সদস্য, হিমেল, মনির, ওহাব, মেরিনা মালিহা, সিমান্ত, শামিম, সুজন, সর্দার আশরাফ, জিহাদ, মীম, মিষ্টি ও নাছিমা আক্তার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102