মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতীতে বিএনপির মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। সোমবার (১২ আগস্ট) উপজেলা হলরুমে বিএনপির সকল অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে সভার শুরুতেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়। এরপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটু বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এ আন্দোলনে আবু সাইদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করি। তিনি বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কেউ কারও প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না। যদি কেউ এমন কাজে জড়িত হন তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন সুন্দর একটি দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিককে সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, শামীম আল মামুন, সহ সাধারণ সম্পাদক জসিম খান, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইন্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ প্রমুখ। এছাড়াও সভায় কালিহাতী উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102