মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে এক সঙ্গে চার পুত্র সন্তানের জন্ম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে এক সঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেয় গৃহবধূ সাদিয়া আক্তার। মা ও চার সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।
সাদিয়া আক্তার জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী।
এ বিষয়ে সাদিয়া স্বামী আল আমিন জানান, ইতোপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়।
পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয়। এক সন্তানকে বেডে মায়ের কাছে দেয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ্য রয়েছে। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনও সন্তানদের কোন নাম দেয়া হয়নি।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের (এজিএম) অনিমেষ ভৌমিক জানান, গত বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধু চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে এক সঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102