মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সব ধরনের সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন টাঙ্গাইলের চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (৪ সেপ্টেম্বর) জেলার প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন বক্তব্য দেন সিপাহি হাকিম, রতন মিয়া, আরিফ, হাবিলদার আবুল বাশার প্রমুখ। তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে তৎকালীন সরকার।

হত্যার বিচার চেয়ে তারা আরো বলেন, এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় ৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

পরে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102