মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সম্প্রতি বন্যায় নিহতদের স্মরণে  বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে  ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির এক জনসভায় এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সভাপতি মোঃ  জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বর্তমান তরুণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন। পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন সহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও অন্যন্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত,আহত ও সৃষ্ট বন্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মঞ্জুরুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102