মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীর এলেঙ্গায় চাঁদাবাজির অভিযোগে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ৪ বিএনপি নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতি উপশহর এলেঙ্গায় বিএপির কয়েক নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত রোববার এলেঙ্গা বিরোতি রিসোটে চাঁদা দাবি করায় রিসোর্ট কর্তৃপক্ষ উপায়ন্তর না পেয়ে কালিহাতীর দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএনপি নেতাদের সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে আসে। এঘটনায় এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য রোকন মোল্লাকে জেলা বিএনপির পক্ষ থেকে ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানাযায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার ১৫ সেপ্টেম্বর এলেঙ্গার একটি রিসোর্টে বিএনপির নাম ব্যবহার করে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করলে কর্তৃপক্ষ সেনাবাহিকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। আটককৃতরা হলেন, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও এলঙ্গা পৌর বিএনপির সদস্য হূমায়ন করিব, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকন মোল্লা ও এলেঙ্গা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলমগীর খালিদ। তারা সকলেই রাজাবাড়ী গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা লুৎফর রহমান মতিনের সমর্থক। ইতোপুর্বে পৌর বিএনপি নেতাদের বিরুদ্ধে বহুমুখী দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হালিম একটি চাঁদাবাজির অভিযোগ করেন।পরে থানা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে থানায় বসে বিষয়টি আপোষ রফা হয়।

এলেঙ্গা বাজারের নামপ্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, ৫ আগস্ট সরকার পতনের কয়েকদিন পর থেকেই কয়েকজন লোক বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলে চাঁদাবাজি শুরু করেছে। তাদের চাঁদাবাজির কৌশল দেখলে মনে হয় না যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। তাহলে আওয়ামী লীগ  আর তাদের মধ্যে প্রার্থক্য নেই। তারা আরও জানান, বিএনপি নেতাদের আরও সচেতন হতে হবে। আর এসব চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তারা। এ ঘটনায় উপজেলা বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা জানান, চাঁদাবাজির ঘটনায় আটক করার পর মুচলেকায় ছেড়ে দেওয়ার বিষয়টি শুনেছি। পরে আমি আকটকৃতদের সাথে ফোনে কথা বলেছি, তবে তারা আটক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি আরও জানান, বিষয়টি আমরা নিবিরভাবে পর্যবেক্ষণ করছি। ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক অপকর্মের অভিযোগ আসায় রোকন মোল্লাকে ৭২ ঘন্টার মধ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে কারণ দর্শানোর জবাব দিতে না পারলে তাকে স্থায়ী বহিস্কার করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102