মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে গণঅধিকার পরিষদের সভা ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন গণঅধিকার পরিষদ।

মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল তাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা অর্জনের লড়াই শেষ হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষার লড়াই আজীবন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণঅধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভিপি নুরদের বাংলাদেশ। নতুন এই স্বাধীন বাংলাদেশে কোনো ভোটডাকাতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, অনিয়ম-দুর্নীতি, অর্থপাচার মেনে নেওয়া হবে না, অন্যায় আমরা নিজেরাও করবো না, কোনো অন্যায় আমরা বরদাস্তও করবো না।

তিনি আরোও বলেন, জাতীয় নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা প্রার্থীরা রাজনীতিকে ব্যবসায় রুপান্তরিত করেছে, নির্বাচনে প্রার্থী হয়ে টাকা বিনিয়োগ করে বিজয়ী হয়ে তার শতগুণ টাকা লোপাট করার পরিকল্পনা করে, এদেরকে বর্জন করতে হবে। পরিশেষে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক: মশিউর রহমান, এড. সুজন মিয়া, যুগ্ম সদস্য সচিব: শামীমুর রহমান সাগর, এইচএম সজীব, মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোনালি আক্তার, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত খান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ খান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102