মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

ভূঞাপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে!! নিহত একজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে একই দিকে যাওয়া দুইটি বাসের প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের উপর উল্টে পড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১০জন। নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারির দোকানদার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।

ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। এতে মুহুর্তেই ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের উপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘরের উপর গাড়ির মাথা। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করে। আমার শিশু সন্তান দুরে থাকায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এছাড়া অপর পাশের ঘরে আমার শাশুড়ি ছিল। সেই ঘরও ভেঙে সে আহত হয়েছে।

কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত আব্দুল হালিম (৫৫) সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় প্রায় ১০জন আহত হয়েছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি গামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহি দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হয়।

ভুঞাপুর থানার ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102