মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

গোপালপুরে জুলাই গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর পৌর শাখার আয়োজনে (২০ সেপ্টেম্বর) রবিবার সকালে গোপালপুর থানা চত্বরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বক্তব্য বলেন অনতিবিলম্বে জুলাই গণহত্যাকারী আসামিদের গ্রেফতার আইনের আওতায় আনার দাবি জানান, আরো বলেন অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে গোপালপুরের বিএনপি।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল এর সঞ্চালনায়, উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবু ঈসা মুনিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন, জাসাস এর সভাপতি মো. সোহানুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102