মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজন ব্যক্তির মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগুলো বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটো ভ্যান দেওয়া হয়। এ সময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102