মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে ষাড়ের গুঁতায় গৃহবধুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বাড়ি যাওয়ার সময় ষাড়ের গুঁতায় লক্ষ্মী রানী (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা রুহুল কবীর হারিছ।
নিহত গৃহবধূ লক্ষ্মী রানী দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ গ্রামের গ্রাম পুলিশ হীরালালের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় লক্ষ্মী রানী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে বাড়ির পাশের এক প্রতিবেশীর ষাঁড় তাকে গুঁতা দিলে গুরুতর আহত হন। আহতাবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় লক্ষ্মী রানী মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102