মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

আগে আ.লীগ চাঁদা তুলতো এখন বিএনপি তুলে: কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামায়াত কিন্তু টেম্পুস্ট্যান্ড দখল করেনি, বাজার দখল করে চান্দা (চাঁদা) উঠায়নি। এটা কিন্তু বিএনপি করছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে তার নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগ উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে। সেটাই হাসিনার ওপরে হয়েছে।

তিনি আরও বলেন, ‘‘কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহামকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকব। যে ষড়যন্ত্র হচ্ছে, এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের ওপরে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে বসিয়ে দিবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ।’’

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102