মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণ করতে হবে-আবুল কালাম আজাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে একাধিক মনোনয়ন প্রত্যার্শী থাকবে। সেই সুযোগে যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন দলে ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

গত শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে জনসমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল।

সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তৃতায় বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারে বিদায় করেছি। এতদিন যারা আওয়ামী লীগ করতো তাঁরা বিএনপির ভেতরে ঢুকে বিশঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি যেসব নেতা তাঁদের আশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102