মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির সংঘর্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ প্রতিহত করেন বিএনপির নেতা–কর্মীরা। এ ঘটনায় ইট–পাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় দলটির সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে তুলনা করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেন। এই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সোমবার বেলা ১১টার দিকে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির অশালীন বক্তব্যের প্রতিবাদে স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতা–কর্মীরা ওই চত্বরটি দখলে নেন। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতা–কর্মীরা ধাওয়া দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন।

এ সময় দুপক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন।

বিএনপি ধাওয়া দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীদের হাসপাতাল গেট পর্যন্ত নিয়ে যায়। পরে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা কাদের সিদ্দিকীর বাসভবনে প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, ‘আমাদের প্রতিবাদ মিছিলে বিএনপির নেতা–কর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।থ

উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু বলেন, ‘পুলিশের বাধা উপেক্ষা করে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা লাঠির মাথায় গামছা বেঁধে তালতলা চত্বরে বিএনপির পূর্বঘোষিত সমাবেশের দিকে আসছিল। তাদের ছোড়া ইট–পাটকেলে আমাদের ছাত্রদলের একজন কর্মী আহত হয়েছে।থ

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘দুটি পক্ষ একই স্থানের সমবেত হওয়ার চেষ্টা করেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। তারপরও ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।থ

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102