মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে ট্রাক পোড়ানো মামলায় বিএনপি নেতাদের খালাস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৫ সালে টাঙ্গাইলে ট্রাক পোড়ানো মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ আসামিরা খালাস পেয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন।

তিনি জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অজ্ঞাত আসামিরা খালাস পেয়েছেন।

পিপি আরো বলেন, ‘মামলার বাদী ট্রাকচালক সিরাজগঞ্জের আরিফ মোল্লা ও সাক্ষীদের সাক্ষ্য আর আসামিদের না চেনার কারণে মামলাটি খারিজ করেন বিচারক।’

উল্লেখ, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চিতাখোলা পাড় নামক স্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন দেয়। এ ঘটনায় ওই রাতেই ১৪৩/১৪৪/৩৪১/৪২৭/৩২৩ ধারায় মামলা করা হয়। ট্রাকচালক আরিফ মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102