মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ফ্যাসিস্ট সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত শাহীন শিক্ষা পরিবারের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। সে ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে।

টুকু বলেন, আমরা সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে গুরুত্ব দেব। বিএনপি হচ্ছে শিক্ষা বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, খালেদা জিয়াও শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা খালেদা জিয়াই চালু করেছেন। মেয়েদের শিক্ষার হার বাড়ার মূল কারণ হচ্ছে খালেদা জিয়া। তাই বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102