মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের পেছনের নায়ক ছিলেন তারেক রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের পেছনের নায়ক ছিলেন তারেক রহমান। মূল শক্তি ছিল ছাত্রদল। কিন্তু তোমরা ব্যানার নেবে না। সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই থাকবে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছেন না। আমার কথা পরিষ্কার—রাজনৈতিক দল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত কিছু সমন্বয়ক। তারা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নন।

ক্ষমতায় থেকে টাকা উপার্জন করে তিন দিন আগে পদত্যাগ করে দল করছেন যারা, তারা ছাত্র নন।’

তিনি বলেন, মার্সিডিজ উপঢৌকন নিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে জনগণের কাছে আসতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর দেশে একটা অন্ধকার যুগ ছিল, কাল যুগ ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত ড. ইউনূস সরকার বাংলাদেশের জন্য একটি উপহার। বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম হেলাল উদ্দিন আহমেদ। কলেজের অধ্যাপক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, তোফাজ্জল হোসেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লিমিডেটের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102