মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে ইট বিক্রি বন্ধের ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে আগামী ২৫ মার্চ থেকে টানা ১৫ দিন ইট বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর পরও দাবি না মানলে আগামী বছর থেকে দেশে ইট উৎপাদন বন্ধেরও হুঁশিয়ারি দেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদরে সমবেত হয়।

সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা।

বিক্ষেভ-সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহজাহান সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ছানোয়ার হোসেন খান, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন ধলা, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, কালিহাতী শাখার সভাপতি শহীদ মিয়া, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সদস্য  জুলহাস মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘এ শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছেন। এ শিল্প সব মিলিয়ে প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান করেছে।

অবিলম্বে ইট প্রস্তুতকে শিল্পের মর্যাদা দিতে হবে। এ ছাড়া ইটভাটা মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। ইটভাটা বন্ধ হলে ঋণের টাকা অনাদায় থাকার আশঙ্কা রয়েছে। সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে।

জিকজ্যাক ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তুতকারী মালিক সমিতি ৭ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102