মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

বিএনপিকে ভাঙার জন্য ১৭ বছর ষড়যন্ত্র হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিএনপিকে ভাঙার জন্য দীর্ঘ ১৭ বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই। তারেক রহমান নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তারেক রহমান জনগণের পক্ষে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তারেক রহমানের প্রতিটি নির্দেশ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেন নাই। তিনি আমাদের এমপি হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেন নাই।

তিনি বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছি।

এই অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু আমাদের দুঃখ এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যাতে বিলম্ব হয়। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থেকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, জনগণ যাদের ভোট দেবে তারা দেশ পরিচালনা করবে। বিএনপি জনগণের দায়িত্ব নেবে। বিএনপি চায় সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে। বিএনপি চায় সকল দলকে নিয়ে ঐক্যমতের সরকার গড়তে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশপ্রেমী তারেক রহমান দেশকে নিয়ে ভাবছে।

তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। ৩১ দফাতে রাষ্ট্রীয় অনেক সংস্কার আছে। এই ৩১ দফা বলে দেবে আগামীতে বাংলাদেশ কোথায় যাবে। দেশের স্বার্থে বিএনপি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (১৪ মার্চ) উপজেলার ভাওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খানপাড়া চেয়ারম্যান মার্কেট মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শুক্রবার মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও গণ ইফতার হয়েছে।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির মতো অপরাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তিত রাজনীতি শুরু হয়েছে।

বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তারেক রহমানের নির্দেশিত পরিবর্তিত রাজনীতির ধারায় যুক্ত হতে হবে।

মির্জাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর বিএনপির সাবেক সহসভাপতি সোহরাব, খাইরুল করিম পাপন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, বিএনপি নেতা সেলিম মিয়া, হামিদুর রহমান লাঠু, যুবদল নেতা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102