মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার ষড়যন্ত্র চলছে-সাঈদ সোহরাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার ষড়যন্ত্র চলছে। এজন্য যাদের জনসম্পৃক্ততা নেই তারাই একত্রিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মির্জাপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইদ সোহরাব তার বক্তৃতায় বলেন, তারেক রাহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। দেশের মানুষ এখন অপেক্ষা করছে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার নির্বাচিত করবে। কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে না পারে নতুন করে তার ষড়যন্ত্র চলছে। দীর্ঘ পথ যেহেতু পার করতে পেরেছি সামনের পথটুকু পার করতে পারব।

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে যা কিছু করা দরকার বিএনপি তা করবে।মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহবায়ক হাশেম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব লেহাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি সোহরাব হোসেন ও খন্দকার মোবারক হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা ও গোড়াই আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি রাজ্জাক সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।

নতুন বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে সাইদ সোহরাব বলেন, একটি শ্রেণি এখন সাংবাদিকদের বিরুদ্ধেও লেগে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেও তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এবং তারেক রহমান অচিরেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ফিরে আসবে। এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102