মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় হেলাল উদ্দিন (৫৫) নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তবে নিহত অটোরিকশা যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। একমাত্র যাত্রীটি এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক জানান, ঘটনাস্থলে অটোরিকশাচালকের মৃত্যু হয়। সিএনজিতে থাকা যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়। ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অটোচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102