মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

রাজনৈতিক সরকার অনির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী: টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ১৪, ১৮, এবং ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার পছন্দ মতো সরকার চায়।

একটি নির্বাচিত সরকার যেকোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এ মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে এ দেশের জনগণও তাই চায়।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি টুকু বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে আগামী বাংলাদেশ কিভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশির ভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি।

পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত দেবে এটি আমরা বলতে পারব না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে এটিই আমরা কামনা করি।তিনি আরো বলেন, শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এ ছাড়াও ফ্যামেলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামেলি কার্ড পাবে।

স্বাস্থ্যর জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা পূরণ করেছে।

এসময় বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১২ জুন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102