মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি,র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার(২ মে) বিকেলে উপজেলার পৌর শহরের ঘাটাইল বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস, জিয়া মঞ্চ, জনতা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, এই বিএনপি জনগণের বিএনপি, বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে, বিএনপির জনগণের কথা বলে, বিএনপি ন্যায়ের কথা বলে, বিএনপি মানুষের অধিকারের কথা বলে, বিএনপি দেশের উন্নয়নের কথা বলে। ঘাটাইলের মাটিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। বিএনপি’র কোন নেতাকর্মী এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারকে বিএনপি সহযোগিতা করেছে । আগামী ডিসেম্বরের মধ্যে অবিলম্বে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে বাংলাদেশের দায়িত্বের ক্ষমতা অর্পণ করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102