মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এ দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ।

শুক্রবার (২ মে) বিকেলে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটাই স্বাভাবিক। এ নিয়মের যারা ব্যত্যয় ঘটাতে চান, গণতন্ত্র যারা বিপন্ন করতে চান, নির্বাচন নিয়ে যারা টালবাহানা করেন তাদের উদ্দেশ্যে বলছি—দ্রুত জনগণের অধিকার জনগণের কাছে ফেরত দিতে হবে। জনগণ যদি তাদের অধিকার আদায়ে রাস্তায় নামে তাহলে ফল ভালো হবে না।

টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য আবদুল্লাহ কাফী শাহেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান টিটন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, শহর যুবদলের সভাপতি রাসেদ খান সোহাগসহ জেলা শ্রমিক দলের নেতারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102