মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখতে টাংগাইলে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত ও জনদুর্ভোগ কমাতে টাঙ্গাইলে মতবিনিময় সভা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে সভাটি হয়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে বিস্তারিত আলোচনা হয়। ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ, ট্রাক না থামানো, যাত্রীদের নিরাপদ ওঠানামা ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা দিক নিয়ে আলোচনা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লে. কর্নেল ইশতিয়াক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দিয়ে দেশের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে ১৮/২০ হাজার যান সেতু দিয়ে পারাপার হলেও ঈদে এর সংখ্যা দাঁড়ায় দুই থেকে তিনগুণ বেশি। ফলে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হয়ে যানজট লেগে যাত্রীরা ভোগান্তির শিকার হন।

তবে বিগত ঈদুল ফিতর মহাসড়কে যান চলাচল একেবারে যানজটমুক্ত স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরে পরিবারের ভাগাভাগি করে ঈদের আনন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102