মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহ শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

‘এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’ স্লোগানে টাঙ্গাইলে ছাত্রদলের সদস্য সংগ্রহ শুরু হয়েছে।

রবিবার (২৫ মে) বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ বাতেন।

এসময় উপস্থিত ছিলেন সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান, সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, সাবেক সভাপতি শাহাদত হোসেন রানা, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভেনাস ও লুৎফর রহমান চঞ্চল প্রমুখ।

ছাত্রদল নেতারা বলেন, জেলার ইউনিটগুলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি প্রয়োজন।

সা’দত কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রোকন মোল্লা বলেন, টাঙ্গাইলের ছাত্র রাজনীতির আতুড়ঘর সা’দত কলেজ। এখানকার ছাত্রনেতারা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও ভূমিকা রেখেছেন। তাই ছাত্র-ছাত্রীদের প্রাণের সংগঠন ছাত্রদলে যুক্ত হয়ে নতুনরা দল ও জাতির কল্যাণে কাজ করবে এ প্রত্যাশা করি।

আমি এই কলেজের ছাত্রদলের একজন প্রাক্তন কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রমকে স্বাগত জানান কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, ১৯২৬ সালে টাঙ্গাইলের করটিয়ায় সা’দত কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন বরেণ্য সাহিত্যিক ইব্রাহীম খাঁ।

একসময় জাঁকজমকপূর্ণভাবে সা’দত কলেজ ছাত্র সংসদ (সাকসু) নির্বাচন হতো। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102