মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনা ঘটনাস্থলে একই পরিবারের দুই ছেলে ও বাবাসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাহাত মন্ডল (২৬)। আহতরা হলো আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মন্ডল, রাহাত মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম ও বরিশালে হযরত আলীর ছেলে নাজমুল হোসেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, কাল সকালে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102