মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

আওয়ামী লীগের আমলের নির্বাচনে প্রার্থীর ঠেলাঠেলি ছিল না-আজাদ সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বলেছেন, আওয়ামী লীগের আমলের নির্বাচনে প্রার্থীর ঠেলাঠেলি ছিল না। এত বিলবোর্ট ছিল না। এবার বিলবোর্ডে ছেয়ে গেছে। কেন? তারা মনে করেন, নমিনেশন পাইলেই পাস।

আর যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, এখন যারা এমপি হতে চান, তখন ওইসব নেতা মনে করেছেন- এত ঠেকা নাই নমিনেশনের, পাস করুম না—ফেল করুম, টাকা-পয়সা খরচ কইরা পরিশ্রম কইরা লাভ কী। তখনকার অবস্থা এই রকম ছিল। আর এইবার অবস্থাটা অন্য রকম। তারা মনে করছেন, নমিনেশন পাইলেই পাস। এ জন্য এত বিলবোর্ড দিয়েছেন।
গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা পূর্বপাড়া বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘যেমন কর্ম তেমন ফল। জীবনে পরীক্ষা দেয় নাই, সে পাস করবে না।

পরীক্ষা না দিলে পাস করা যাবে না যেমন, এবারের প্রক্ষাপটটাও সে রকম ভিন্ন।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘এইবারের নমিনেশনটা খুব সহজ অঙ্ক। ১৭ বছর আন্দোলন-সংগ্রাম যারা যারা করেছেন, তাদের বাইরে বাংলাদেশে নমিনেশন হবে না। সেখান থেকে নমিনেশন দেবেন নেতা তারেক রহমান। এমপি যাদের বানাতে চান তাদের চিনতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে।

আজগানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, সহসভাপতি তমিজউদদীন আহমেদ, উপদেষ্টা মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ল ইসলান স্বপন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102