মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

টাঙ্গাইলে ফরহাদ ইকবালের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন।

টাঙ্গাইল-৫ সদর আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং আগামীর সবুজ বাংলাদেশ নির্মাণই আমাদের মূল লক্ষ্য।

আমাদের বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে। ইতোমধ্যে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলম, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব আহমেদ আদি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102