মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মধুপুরে অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস ও মশলার মিলে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মধুপুরে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস ও বেকারি মশলার মিলে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন নিষিদ্ধ জাল ও বেকারি এবং মসলার মিলে পৃথক অভিযান পরিচালনা করে। কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হাওদা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, হাওদা বিলের ব্রীজ সংলগ্ন অংশ থেকে ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে হয় পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য অফিসের স্টাফ ও মধুপুর থানার একদল পুলিশ অভিযানে উপস্থিত ছিল।

অপর দিকে, উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলায় এক বেকারিতে ও আউশনারা ইউনিয়নের মোটের বাজারে একটি মশলা মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
রুটি-বিস্কুটের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্য মুদ্রিত না থাকা ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে রুটি তৈরি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মানিক বেকারিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোটের বাজারে একটি মশলা মিলে শুকাতে দেওয়া নিম্নমানের শুকনা মরিচের ওপর দিয়ে হাঁস হাটাচলা ও মরিচে হাঁসের বিষ্ঠা মিশ্রিত দেখার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মশলা মিলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় মধুপুর সেনা ক্যাম্পের একটি দল এ অভিযানে উপস্থিত ছিলেন।

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, বেকারিতে বিএসটিআইয়ের লাইসেন্স নেই। এছাড়াও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা হচ্ছে এবং মশলার মিলে নিম্নমানের ভাঙানো হচ্ছে। মরিচে হাঁসের বিষ্ঠা পাওয়া যায়। এজন্য উভয় প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, চায়না জাল জলজ জীববৈচিত্র‍্যরে জন্য হুমকিস্বরূপ। নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র‍্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102