মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মধুপুরে ডায়াগনস্টিক ও মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সকল ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হয়েছে।

২০ আগস্ট(বুধবার)মধুপুর পৌরসভার জামালপুর রোডের মানবসেবা মেডিকেল হলের হোমিওপ্যাথি চিকিৎসক নিজের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের মেডিসিন কর্নারের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে ফার্মেসি মালিককে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুসারে দশ হাজার টাকা,

গ্রামীণসেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের টেস্টের নামে প্রতারণার অপরাধে ও অপরিচ্ছন্ন পরিবেশেন কারনে এবং নাহিদ ডেন্টাল কেয়ারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা. সজীব কান্তি পাল। সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট সায়েমের নেতৃত্বে মধুপুর সেনাক্যাম্পের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্যাট জানান, এ ধরনের অভিযান ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102