মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে।

বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোট ডাকাত সরকার। আজকে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে। এখন মানুষ তার পছন্দমতো সরকার গঠন করতে চায়।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি টুকু বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকে গুম ও হত্যা করেছে তারা। আমাদের নেত্রীকে ৬ বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।’

এর আগে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম খান ঝলক প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102