মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

বাংলাদেশে কোন ফ্যাসিবাদ স্বৈরাচার জুলুম নির্যাতন হত্যা করে ক্ষমতায় থাকতে পারে নাই-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই।  জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে নির্ভয়ে ভোট দিয়ে পছন্দ মত সরকার গঠন করতে চায়।’

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ীয়া স্কুল মাঠে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি ও লোকজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশে কোন ফ্যাসিবাদ স্বৈরাচার জুলুম নির্যাতন হত্যা করে ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণ সব-সময় তাদের অধিকার আদায় করে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এ বাংলাদেশে কোন হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না।

সকলে মিলেই এই দেশ আমরা গড়ে তুলব। এ ছাড়া আমাদের গ্রাম বাংলা ঐতিহ্য ধরে রাখতে হবে। আমরা সবাই মিলে তা ধরে রাখবো। তারেক রহমান বলেছেন দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ।

কাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সাবেক  ইউপি চেয়ারম্যান দেওয়ান সুমনসহ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102