মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)। ট্রান্সফরমার সরঞ্জাম হচ্ছে তামা ৩৩ কেজি, স্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি। চুরি হওয়া সরঞ্জামের মূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার ৭শ’ টাকা। এ ব্যাপারে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিস স্টাফ মো. কামরুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সফরমারের সরঞ্জামসহ উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102