মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ছাত্ররা পড়ার টেবিলে এবং খেলার মাঠে থাকবে-আবুল কালাম আজাদ সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘বিগত স্বৈরাচার সরকারের সময় সব জায়গাতে রাজনীতিকরণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি সব জায়গায় রাজনীতি করতে চায় না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ছাত্ররা পড়ার টেবিলে এবং খেলার মাঠে থাকবে। লেখাপড়ার মধ্য দিয়ে আজকের শিক্ষার্থীরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘বিগত দিনে দলীয় সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আগামীতে যোগ্যহীন কোনো ব্যক্তি যোগ্যতার স্থানে যেতে পারবে না।’

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান স্বপন, সদস্যসচিব হাবিবুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মারুফ ইসলান প্রমুখ।

পরে অতিথিরা জিপিএ ৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102