মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন-আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।’’

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের কনভেনশন সেন্টারে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘‘কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই দলগুলো দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা দেশকে যেভাবে এগিয়ে নিতে চাই, ফ্যাসিবাদীরা যেভাবে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে উন্নয়নের পথে নিতে চাই—কিন্তু কিছু দল সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘‘এই দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ, আর তাদের বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না।’’

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102