মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন আমরা সকল প্রার্থী তার হয়ে কাজ করব-দিপু হায়দার খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিপু হায়দার খান বলেছেন দলে একাধিক প্রার্থী থাকতে পারে, আমাদের নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন আমরা সকল প্রার্থী তার হয়ে কাজ করব।

এ বিষয়টি বিএনপির জন্য ভালো দিক। রাজনীতি করা মানে দেশ ও জনগণকে সেবা দেওয়া। এমপি হয়েই দেশ ও মানুষের কাজ করতে হবে এ কথার সঙ্গে আমি একমত না।

সেবা করতে হলে সব জায়গা থেকেই করা যায়। এমপি হতে না পারলেও বসে থাকব না। মানুষের সেবায় নিয়োজিত থাকব। সে লক্ষ্য নিয়েই আগামীর পথচলা।
বিএনপি অনেক বড় একটি দল। সারা দেশে এমপি হবেন ৩০০ জন। আর এ দলে কয়েক হাজার প্রার্থী রয়েছে। এমপি হতে না পারলেই আমার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তা সঠিক কথা নয়।
তিনি বলেন, এমপি হওয়া মানে রাজনৈতিক সফলতা নয়। রাজনৈতিক সফলতা হলো মানুষের পাশে থেকে কাজ করা।

দিপু হায়দার খান বলেন, এদেশের আপামর জনতাকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছি। এখনো বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিমযকালে তিনি এসব কথা বলেন।

দিপু হায়দার খান বলেন, তারেক রহমান ৩১ দফার বার্তা নিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের সঙ্গে স্বাক্ষাৎ করছি। এ ছাড়া উপজেলার প্রায় এক লাখ পরিবারে বিএনপির পক্ষে আমার বার্তা পৌঁছে দিয়েছি। এভাবে এ উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা কাজ করছেন। এ কাজের ফলাফল বিএনপির মনোনীত প্রার্থী পাবে বলে তিনি বিশ্বাস করেন।

মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, সাংবাদিক শিলা আক্তার, জোবায়ের হোসেন, ছানোয়ার হোসেন ছাড়াও কৃষকদলের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102